প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯:৪৪ এএম (ভিজিট : ৩৬)

X
ছবি : প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির নেতাকর্মীদের করা কথিত কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেলের নেতৃত্বে মিছিলটি নবাবগঞ্জ সরকারি কলেজ এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সেন্টু মার্কেট ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ মশাল মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দল: আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রুমন,যুগ্ম আহ্বায়ক অকিলুর রহমান অকিল, দপ্তর সম্পাদক বদিউজ্জামান, সহ-দপ্তর সম্পাদক ইয়াকুব আরাফাত, সদস্য মো. সৈয়দ মোস্তাফিজুর রহমান শিমুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম, গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম হোসেন, সাধারণ সম্পাদক মেজর ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক, গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান রিপন, সদস্য সচিব আরিফুল ইসলাম, সদস্য সচিব মামুন, রহনপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রতন আলী, সদস্য সচিব শামীম রেজা, শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বারিকুল ইসলাম বাবু, রানাউল ইসলাম, তহিদুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকদের দাবি, স্বতঃস্ফূর্ত এই কর্মসূচিতে সর্বস্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন নেতাদের বক্তব্য ও হুঁশিয়ারি
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের অবমাননাকর বা আপত্তিকর মন্তব্য সহ্য করা হবে না। তারা অবিলম্বে এ ধরনের কুরুচিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি কঠোর আহ্বান জানান।