প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯:৪৯ এএম (ভিজিট : ২৬)

X
মো.জসিম শেখ
নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে সুরাইয়া খানম জোনাকি (২৯) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত স্বামী মো.জসিম শেখ (৩৬)। হত্যার পর স্বামী জসিম শেখ নিজেই লোহাগড়া থানায় এসে আত্মসমর্পণ করেন।
রবিবার (২ আগষ্ট) দুপুরে সাড়ে ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করে গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ইন্সপেক্টর ( তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুরাইয়া খানম জোনাকি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের সিদ্দিক মীরের মেয়ে জান্নাতুল এবং জমিস শেখ একই গ্রামের মোমরেজ শেখের ছেলে। অভিযুক্ত জসিম শেখ পেশায় নির্মাণ শ্রমিক হলেও তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের সদস্যদের অভিযোগ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে , লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের জসিম শেখের সাথে প্রায় ১০
বছর আগে সুরাইয়ার বিয়ে হয়। তাদের একটি ৮ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্ধ-কলহ চলে আসছিল।
এর জের ধরে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী জসিম ও স্ত্রী সুরাইয়ার মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে জসিম হাতুড়ি দিয়ে জেসমিনের মাথায় আঘাত করলে জেসমিন গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে।
এলাকাবাসী ও স্বজনরা গুরুতর আহত সুরাইয়াকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার শারীরিক
অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুরাইয়াকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিয় কুমার রায় বলেন, স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে থানায় এসে জসিম শেখ আত্মসমর্পণ করে। পরে আহত গৃহবধূকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে গেলে সেখানে তিনি মারা গেছেন।
হত্যাকান্ডের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।