মনোহরদীতে ইউএনও এম.এ. মুহাইমিন আল জিহানকে শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ. মুহাইমিন আল জিহানের বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে

2026-08-03T10:50:01+00:00
2026-08-03T10:50:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে ইউএনও এম.এ. মুহাইমিন আল জিহানকে শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ৪৩)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ. মুহাইমিন আল জিহানের বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে এক বিদায়উক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২ আগস্ট) বিকেল ৪টায় মনোহরদী উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনওর কর্মদক্ষতা, সততা ও শিক্ষা খাতে অবদানের কথা স্মরণ করেন। 

শিক্ষকরা বলেন, দায়িত্ব পালনকালে এম.এ. মুহাইমিন আল জিহান সবসময় শিক্ষা পরিবারের পাশে ছিলেন। তিনি শিক্ষকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তরিক ভূমিকা রেখেছেন। বিশেষ করে বিভিন্ন পাবলিক পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ বজায় রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বৈষম্য দূরীকরণে তাঁর অবদান প্রশংসনীয়। বিভিন্ন সমস্যা ও সংকটে তিনি শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন বলেও বক্তারা  উল্লেখ করেন।

তারা আরও বলেন, একজন দক্ষ ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তাঁর বিদায় শিক্ষা পরিবারের জন্য বেদনাদায়ক। ভবিষ্যৎ কর্মজীবনে তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নিজেদের অনিচ্ছাকৃত ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে  দেখার অনুরোধ জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এম.এ. মুহাইমিন আল জিহান বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় কঠোর হতে হয়েছে। তবে সেটি কখনোই ব্যক্তিগত কারণে নয়, বরং দায়িত্ব যথাযথভাবে পালন এবং জনস্বার্থ রক্ষার প্রয়োজনে ছিল। তিনি শিক্ষা পরিবারের ভালোবাসা, সহযোগিতা ও সম্মানের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম বাদল ও সাংবাদিক  মোহাইমিন শুভ 
 

বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy