বেনাপোলে সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি লিটন মল্লিক গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ লিটন মল্লিক (৩৫)কে

2026-08-03T11:44:16+00:00
2026-08-03T11:44:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বেনাপোলে সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি লিটন মল্লিক গ্রেপ্তার
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:৪৪ এএম   (ভিজিট : ৬৮)
মোঃ লিটন মল্লিক
X

মোঃ লিটন মল্লিক

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ লিটন মল্লিক (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তিনি বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা এবং কালাম মল্লিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার মামলা নং-০৩, তারিখ ৫ জুন ২০২৬, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬/১০/১১/১২ ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট ২০২৬) অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ আলী বলেন, “আইনের চোখে সবাই সমান। কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। অপরাধ দমনে বেনাপোল পোর্ট থানা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে যা যা করণীয়, তার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy