প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১২:৩০ পিএম (ভিজিট : ৩৬)

X
ছবি : প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে বিগত কয়েক দিন আগে একটানা আকাশের বৃষ্টির কারণে বদলগাছীর ছোট যমুনা নদীর বেড়িবাঁধের সাইড ভেঙ্গে হুমকির মুখে পড়েছে।সরেজমিনে দেখা যায় মথুরাপুর ইউপির চক আলম থেকে কদমগাছী ও জাবারীপুর হাট প্রর্যন্ত বাঁধের দুই পাশে বড় বড় গর্থের সৃষ্টি হয়েছে।
বেড়িবাঁধের উপরদিয়ে সার্বক্ষনিক চলাচল করে সাধারণ মানুষ সহ বিভিন্ন যানবহন তারাও রয়েছে হুমকির মুখে। কদমগাছী গ্রামের আরাফাত হোসেন,দুলাল,ওবাইদুল হক বলেন আমারে চলাচলের প্রধান রাস্তাই হল এই বেড়ি বাঁধ কিন্ত অতি বর্ষার কারনে বড় বড় গর্থের সৃষ্টি হওয়ায় চলাচলের হুমকির সম্নমুখিন হয়ে পড়েছে।
এছাড়া উপজেলার আধাইপুর আইপির সেনপাড়া হইতে পারসোমবাড়ী প্রর্যন্ত বেশ কয়েকটি স্থানে বড় বড় গর্থের সৃষ্টি হয়ে রাতে আধারে চলাচল ঝুঁকিপূর্ন্ন হয়ে পড়েছে। তাছাড়া নদীতে পানি বেশী হলে বেড়ি বাঁধ ভেঙ্গে যাওয়ার সম্ভবনা রয়েছে।
কাষ্টডোব গ্রামের মনতাজুর রহমান,আনোয়ার হোসেন,আকবর আলী সহ অনেকে বলেন কৃর্তিপক্ষ যদি জরুরী ভাবে ব্যবস্তা না নেন বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে নদীর পৃর্বদিক বাঁধ ভেঙ্গে শতশত বিঘা জমির ফসল তলিয়ে যাবে।
এ বিষয়ে নওগাঁ জেলা পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদকে অফিসে না পেয়ে তার ফোনে একাধীকবার ফোন দিলে ফোন রিসিব হয়নি।