আটঘরিয়ার সুতার বিল হয়ে উঠতে পারে শ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র

আটঘরিয়া (পাবনা) থেকে আব্দুস সাত্তার মিয়া

সারাবাংলা

সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিকল্পিতভাবে আটঘরিয়ার সুতারবিলকে গড়ে তোলা সম্ভব পাবনার মধ্যে শ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র হিসাবে। বর্তমানে সেখানে

2026-08-03T13:50:50+00:00
2026-08-03T13:50:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আটঘরিয়ার সুতার বিল হয়ে উঠতে পারে শ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র
আটঘরিয়া (পাবনা) থেকে আব্দুস সাত্তার মিয়া
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:৫০ পিএম   (ভিজিট : ৪৬)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিকল্পিতভাবে আটঘরিয়ার সুতারবিলকে গড়ে তোলা সম্ভব পাবনার মধ্যে শ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র হিসাবে। বর্তমানে সেখানে প্রতিদিন বিশেষ করে শুক্র ও শনিবার সহশ্রাধিক মানুষের ভিড় জমে। প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এই সুতার বিলে আটঘরিয়ার সন্তান মানবিক শফিকের নামাজ ঘর নির্মানের পর , উদ্যোক্তাদের রেস্টুরেন্ট গড়ে তোলার পর প্রচুর মানুষের সমাগম, প্রচুর সংখ্যক দোকানপাট সেখানে গড়ে উঠেছে। 

সরকারি বা বেসরকারি কোন বৃত্তশালী সেখানে পরিকল্পিতভাবে বিনোদন কেন্দ্র গড়ে তুললে এটি হতে পারে পাবনা জেলার মধ্যে শ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র। তখন প্রতিদিনই মানুষের সমাগম ঘটবে।

উল্লেখ্য সুতার বিল স্থানটি বর্তমানে আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তর বাজার থেকে একদন্তগামী পাকা সড়কের প্রায় মাঝিামাঝি পাটেশ্বর ও ডেঙ্গার গ্রাম নামক স্থানের মধ্যবর্তী স্থান। এই রাস্তা বাদেও দেবোত্তর ইউনিয়নের গোড়রী বাজার সংলগ্ন বেঙ্গারি নামক স্থান থেকে দক্ষিণ দিকে বিলের মধ্য দিয়ে একটি রাস্তা তৈরি হলে এবং পাবনা সদর উপজেলার মাহমুদপুর থেকে কয়রাবাড়ি সড়কের সাথে সংযোগ ঘটালে চতুর্দিক থেকে আগ্রহী বিনোদন প্রেমিকেরা সহজেই সুতার বিলে আসতে পারবে।এছাড়াও পাবনা সদর উপজেলার মনোহরপুর বিশ্বরোড থেকে উত্তর দিকে একটি রাস্তা নির্মাণ করা হলে চতুর দিক থেকে সুতার বিলের মানুষ সহজে যাতায়াত করবে। তবে এই দুই বিলের পথে বর্তমানে শুধুমাত্র বর্ষার দিনে নৌকা যোগে কিছু মানুষের যাতায়াত করে থাকে।


সুতার বিলের উত্তর ও দক্ষিণ পাশের বিল এলাকার পানি সুতারবিলের গুরুত্ব ও সৌন্দর্য বৃদ্ধি করেছে।বর্ষাকালে উভয় পাশের বিলের পানি থৈ-থৈ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy