প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:০৪ পিএম (ভিজিট : ১০০)

X
ছবি : প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার ফ্যামিলি কার্ড জরিপের পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩ আগস্ট) উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে আবেদনকারী সুপার ভাইজার এবং তথ্য সংগ্রহকারীদের এই পরীক্ষা নেওয়া হয়।
উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার যাচাই বাছাই করা আবেদনকারীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।
উপজেলা সমাজসেবা অফিসার কে, এম আবু রায়হান জানান, শিবপুরে মোট পদ ১৫০টি, এর মধ্যে তথ্য সংগ্রহকারী -১৩৮, সুপার ভাইজার ১২ টি পদ রয়েছে। যাচাই বাছাই শেষে মৌখিক ও ব্যবহারকারী পরীক্ষার মনোনীত হয়েছে তথ্য সংগ্রহকারী ১০৪৫ জন, সুপার ভাইজার পদে ১১৫জন।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন, ফ্যামিলি কার্ডের জরিপের লোক মনোনীত করণ পরীক্ষা শান্তিপূর্ণ ও স্বচ্ছতার সাথে অনুষ্ঠিত হয়েছে।