লোহাগড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশ বরেণ্য রাজনীতিবিদদের সম্পর্কে এনসিপির নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীর অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের

2026-08-03T15:28:37+00:00
2026-08-03T15:28:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:২৮ পিএম   (ভিজিট : ২১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশ বরেণ্য রাজনীতিবিদদের সম্পর্কে এনসিপির নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীর অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩আগস্ট) দুপুরে 'আমরা জুলাইযোদ্ধা' নড়াইল জেলা শাখার আয়োজনে লোহাগড়া উপজেলার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আহবায়ক গাজী জাকারিয়ার সভাপতিত্বে ও  সদস্যসচিব মোঃ সাগর শেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমরা জুলাই যোদ্ধা নড়াইল শাখার যুগ্ম আহবায়ক মোঃ সজিব শেখ, যুগ্ম আহবায়ক মোঃ আবু তাহের, যুগ্ম আহবায়ক মোঃ শামীম হোসেন, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  আসাদুজ্জামান জামান, নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এস এম ফেরদৌস রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহআলম, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা শ ম জামসেদ আলম, রন্জু বিশ্বাস, রেজাউল করীম মিন্টু, মোঃ নায়েব আলী, মোঃ ইমরুল হাসান, খান কোবাদ হোসেন, কাজী ইকবাল হোসেন, শাহিদ আলম শিপলু, লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

বক্তারা মানববন্ধনে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারীকে নড়াইল ও লোহাগড়ায় অবাঞ্চিত ঘোষণা করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy