পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনার পাইকগাছায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষের একাধিক

2026-08-03T15:32:36+00:00
2026-08-03T15:32:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ২৫)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

খুলনার পাইকগাছায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষের একাধিক তালা ভেঙে অফিসে প্রবেশ করে ল্যাপটপ, সিসি ক্যামেরা, মনিটর, ওয়াই-ফাই রাউটার, টেবিল ফ্যান, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার ২৬ নম্বর মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খাতুন জানান, গত ১ আগস্ট রাত প্রায় সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মফিজুল ইসলাম অসুস্থতার কারণে বিদ্যালয় থেকে বাড়ি চলে যান। পরদিন ২ আগস্ট সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে তিনি বিদ্যালয়ে এসে প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান।

পরে অফিস কক্ষে প্রবেশ করে দেখা যায়, আলমারির তালাও ভাঙা এবং অফিসের ভেতরে থাকা একটি লেনোভো ল্যাপটপ, সিসি ক্যামেরা ও মনিটর, ওয়াই-ফাই রাউটার, একটি টেবিল ফ্যান, আলমারিতে রক্ষিত প্রায় ৫ হাজার টাকা এবং অন্যান্য মালামাল চুরি হয়েছে। এছাড়া অফিসের সাতটি তালা ভাঙচুর করা হয়েছে এবং মিড-ডে মিল কর্মসূচির জন্য সংরক্ষিত দুই কার্টন দুধও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্রও তছনছ করে রেখে যায়।

খবর পেয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক বিদ্যালয়ে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে চুরি যাওয়া মালামালের খোঁজখবর নেওয়া হলেও কোনো সন্ধান না পাওয়ায় পাইকগাছা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু তদন্ত, চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছে।

এ বিষয়ে পাইকগাছা থানার ওসি ( ভারপ্রাপ্ত )  জুলফিকার আলী বলেন, অভিযোগ পেয়েছি।আমার অফিসার আব্দুল আজিজ  ঘটনানাস্থল পরিদর্শন করেছে। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy