৫৫ বিজিবির অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে।এরই

2026-08-03T15:37:47+00:00
2026-08-03T15:37:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৫৫ বিজিবির অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ৪১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। 

এরই অংশ হিসেবে রবিবার (২ আগস্ট) রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির টহল দল সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ কেজি ভারতীয় গাঁজাসহ ১টি বাজাজ পালসার মোটরসাইকেল জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক ৩ লক্ষ ২ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্র মারফত জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির টহলদল অদ্য  সীমান্ত হতে আনুমানিক ২কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে বাঁশপাড়া নামক স্থানে টহল পরিচালনার সময় ভারত হতে মাদক পাচারকারী মোটরসাইকেলে বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে মাদক পাচারকারীরা মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশী করে একটি বস্তার মধ্যে মালিকবিহীন অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা দেখতে পায় পরবর্তীতে উক্ত মোটরসাইকেলসহ গাঁজাগুলো জব্দ করতে সক্ষম হয়। 

এছাড়াও হবিগঞ্জ ৫৫ বিজিবির বাল্লা ও সিন্দুরখান বিওপির টহল দল পৃথক অভিযানে একই দিন বিকাল ৫টায় সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিমাইলত এবং বিলপাড়া নামক এলাকার টহল পরিচালনাকালে চোরাকারবারীদের লুকিয়ে রাখা সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৪৫ কেজি ভারতীয় চিনি এবং ১৬ কেজি বাংলাদশী রসুন জব্দ করে।  উল্লেখ্য, গত জুলাই মাসে ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭ লক্ষ টাকা মূল্যের সর্বমোট ১৩২ কেজি ভারতীয় গাঁজা এবং ২১৯ বোতল ভারতীয় মদ, ১০ বোতল ইস্কফ সিরাপ, ৬ লিটার বাংলামদ এবং ৫ পিস ইয়াবাসহ ৭ জন আসামী আটক করতে সক্ষম হয়। 

জব্দকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy