প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:৩৯ পিএম (ভিজিট : ২৭)

X
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজরে বিধবা নুরুন্নাহার বেগম (৬৫) কে হত্যার ৩ বছর পর মেয়ে আয়েশা আক্তার রানু (৪৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার ( ৩ আগষ্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনয়িনের বিনাইরচর এলাকা থেকে তাকে গ্রেফতার কার হয়। নিহত নুরুন্নাহার বেগম ওই গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী।
এর আগে ২০২২ সালের ৭ জানুয়ারী সন্ধ্যা অনুমান ৬ টার দিকে নুরুন্নাহারকে তার নিজ ঘরে অজ্ঞাত দূর্বৃত্তরা জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়।
এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত দূর্বৃত্তদেরকে আসামী হরে ৩০২ ধারায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তিন বছর মামলা চলার পর তদন্তে হত্যা কান্ডের সহিত নিহতের নিজের মেয়ে আয়েশা আক্তার রানুর জড়িত থাকার বিষয়ে নিশ্চিৎ হয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
এলাকাবাসি জানায়, রানুর স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি মায়ের সাথে পিত্রারয়ে থাকতেন। ঘটনার পর সন্দেহ বশত পুলিশ নিহতের মেয়ে আয়েমা আক্তার রানু, তার ভাই মো. কবির হোসেন সহ অনেককে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করে। এ বিষয়ে নিহতের ছেলে কবির হোসেন বেশ কিছুদিন হাজতবাস ও করেছেন।
তবে হত্যাকান্ডে রানুর জড়িত থাকার বিষয়টি সিআইডির দীর্ঘ তদন্তে বেরিয়ে আসলে এবং সিআইডির রিপোর্টের উপর ভিত্তি করে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী করলে পুলিশ তাকে গ্রেফতার করে বলে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান।