ঘোড়ার দৌড় দেখতে গিয়ে নিখোঁজ ১০৬ বছরের বৃদ্ধ, পরিবারের আহাজারি

যশোর প্রতিনিধি

সারাবাংলা

ঘোড়ার দৌড় দেখতে গিয়ে নিখোঁজ হয়েছেন ১০৬ বছর বয়সের এক বৃদ্ধ। বৃদ্ধ নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারের সদস্যরা

2026-08-03T15:39:40+00:00
2026-08-03T15:42:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘোড়ার দৌড় দেখতে গিয়ে নিখোঁজ ১০৬ বছরের বৃদ্ধ, পরিবারের আহাজারি
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:৩৯ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ৩:৪২ পিএম  (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঘোড়ার দৌড় দেখতে গিয়ে নিখোঁজ হয়েছেন ১০৬ বছর বয়সের এক বৃদ্ধ। বৃদ্ধ নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারের সদস্যরা চিন্তায় পড়েছেন। আহাজারি করছেন পরিবারের সদস্যরা। 

সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা পূর্বপাড়া এলাকার বাসিন্দা প্রায় ১০৬ বছর বয়সী মো. ইফাজউদ্দিন (পিতা: সুরুত আলী, মাতা: গোলাপজান) গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। তার নিখোঁজ হওয়ায় পরিবার-পরিজনের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন আগে সাতক্ষীরা জেলার ঘোনা গ্রামে ঘোড়ার দৌড় (ঘোড়াছুট) দেখতে বাড়ি থেকে বের হন ইফাজউদ্দিন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। 

পরে জানা যায়, তিনি চুয়াডাঙ্গার জীবননগর এলাকায় এক ব্যক্তির বাড়িতে দুই-তিন দিন অবস্থান করেছিলেন। সেখান থেকে ওই ব্যক্তি তাকে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে তুলে দিলেও এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

বৃদ্ধের স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তাই মানবিক কারণে কেউ তার সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
যোগাযোগ: ০১৭১৬-৩৯৫৭৬৩।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy