ঘোড়াঘাটে কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে ১৪০ টাকা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন বাজারে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম

2026-08-03T15:43:57+00:00
2026-08-03T15:43:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে ১৪০ টাকা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ২৩)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন বাজারে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম ১৬০ টাকা থেকে বেড়ে ৩শত টাকায় পৌঁছেছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ।

রোববার উপজেলার রাণীগঞ্জ বাজার, বলগাড়ি বাজার, হরিপাড়া বাজার ও ডুগডুগি হাট ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও একই মরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে কেজিতে ১৪০ টাকা বৃদ্ধি পাওয়ায় অনেক ক্রেতাই প্রয়োজনের তুলনায় কম পরিমাণ মরিচ কিনছেন।


উপজেলার সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের একাধিক ব্যবসায়ী জানান, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে অনেক মরিচক্ষেত পানিতে তলিয়ে গেছে এবং গাছে থাকা মরিচ নষ্ট হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি পর্যায় থেকেই বেশি দামে মরিচ কিনতে হচ্ছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

উপজেলার ওসমানপুর বাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এমনিতেই বেশি। তার ওপর কাঁচামরিচের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সংসারের ব্যয় আরও বেড়ে গেছে। সাধারণ মানুষের জন্য এই দাম বহন করা কষ্টকর হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান বলেন, "সাম্প্রতিক টানা ভারী বর্ষণের কারণে অনেক এলাকায় মরিচের খেতে ক্ষতি হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং নতুন উৎপাদিত মরিচ বাজারে আসতে শুরু করলে দাম ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।"





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy