পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার কাবাল থানার বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে

2026-08-03T16:28:24+00:00
2026-08-03T22:09:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:২৮ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ১০:০৯ পিএম  (ভিজিট : ২০৯)
হামলার পর বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা
X

হামলার পর বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা

খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার কাবাল থানার বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩৪ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কাবাল থানার প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) মুহাম্মদ ওমর দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে জানান, নিহতদের মধ্যে ছয় পুলিশ সদস্য রয়েছেন। আহতদের মধ্যে নয় বেসামরিক নাগরিক এবং ২৫ জন গুরুতর আহত অবস্থায় সাইদু শরিফ টিচিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মালাকান্দ অঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ ফিদা হুসাইন জানান, এক আত্মঘাতী হামলাকারী কাবাল থানায় প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত এক পুলিশ সদস্য তাকে বাধা দেন। এরপর হামলাকারী থানার প্রধান ফটকের সামনেই বিস্ফোরণ ঘটায়।

তিনি বলেন, থানার আশপাশে পুলিশ লাইনস ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বিস্ফোরণে কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে কিছু দূরে স্থানীয় যুবকদের একটি বিক্ষোভ কর্মসূচিও চলছিল। তবে বিক্ষোভস্থলটি বিস্ফোরণের স্থান থেকে নিরাপদ দূরত্বে ছিল বলে জানিয়েছে পুলিশ।

খাইবার পাখতুনখোয়ার রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমদ ফাইজী জানান, নিহতদের মরদেহ বিভিন্ন হাসপাতাল ও মর্গে নেওয়া হয়েছে। আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠাতে ১৩টি অ্যাম্বুলেন্স এবং ৪৫ জনের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

হামলার পরপরই সোয়াত জেলার ডেপুটি কমিশনার পুরো জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেন। জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে সব সহকারী কমিশনার, রেসকিউ ১১২২, স্বাস্থ্য বিভাগ, পুলিশ, সিভিল ডিফেন্স, স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy