পরিবেশ রক্ষায় প্রত্যেকে অন্তত একটি গাছ লাগান: শ্রীপুরে এমপি ডা.বাচ্চু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।পরিবেশের ভারসাম্য রক্ষা

2026-08-03T16:43:42+00:00
2026-08-03T16:43:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পরিবেশ রক্ষায় প্রত্যেকে অন্তত একটি গাছ লাগান: শ্রীপুরে এমপি ডা.বাচ্চু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ৩২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

সোমবার (৩ আগস্ট) বেলা ১১টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা কমান্ডের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

শ্রীপুর উপজেলা কমান্ডের বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘সারাবছরই এখন গরম অনুভূত হচ্ছে। শীতের সময় কিছুদিন ঠান্ডা থাকলেও বছরের অধিকাংশ সময় তাপমাত্রা বেশি থাকে। ভবিষ্যতে পরিস্থিতি কোন পর্যায়ে যাবে, তা বলা কঠিন। আমরা যদি দেশ ও পরিবেশ রক্ষায় এখনই সচেতন না হই, তাহলে ভবিষ্যৎ আরও কঠিন হয়ে উঠবে।’

তিনি বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। পরিবেশ রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ইউনিট কমান্ডের প্রধান আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. খাইরুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী, বিএনপি নেতা খোকন প্রধানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy