প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:৪৭ পিএম (ভিজিট : ৭০)

X
ছবি: প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির আয়োজনে চার শিক্ষা প্রতিষ্টানে বৃক্ষরোপন করা হয়।
সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ সরকারী কলেজ, মহিলা কলেজ,সরকারী উচ্চ বিদ্যালয়সহ চারটি প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের বগুড়া অঞ্চল প্রধান এএসএম রায়হান শামীম,গোবিন্দগঞ্জ সরকারী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহমেদ, মহিলা কলেজ অধ্যক্ষ আহসান হাবীব প্রিস, গোবিন্দগঞ্জ সরকারী সহকারী অধ্যাপক আলহাজ্ব রেজাউল করিম মন্ডল, প্রভাষক তরিকুল ইসলাম,প্রভাষক রফিকুল আলম,সাইদুল ইসলাম, পৃবালী ব্যাংক গোবিন্দগঞ্জ শা খা ব্যবস্থাপক এসএম নাসিরুল ইসলাম প্রমুখ।