প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:৪৯ পিএম (ভিজিট : ৫০)

X
ছবি: প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির অর্থায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য/সংরক্ষিত মহিলা সদস্য, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী, কাম-কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।
এতে প্রশিক্ষনদেন উপজেলা ক্রোঅডিনেটর আইয়ুব আলি, প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে আইনগত বিধান, মামলা পরিচালনার প্রক্রিয়া, বিরোধ নিষ্পত্তির কৌশল এবং সংশ্লিষ্ট দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।
প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।