পাবনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।জনস্বাস্থ্য

2026-08-03T16:51:46+00:00
2026-08-03T16:51:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাবনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং সিভিল সার্জন অফিস, পাবনার উদ্যোগে সোমবার (৩ আগস্ট) সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সিভিল সার্জন কার্যালয় চত্বর ও আশপাশের সড়ক ঘুড়ে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

সেখানে পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কুদরাতুল্লাহের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খায়রুল কবির, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এ বি এম শরিফুল হক, সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল আলম, জেলা শিক্ষা অফিসের ট্রেনিং কো-অর্ডিনেটর আশরাফুল আলম, মেডিকেল অফিসার ডাঃ রাফিয়া আফরোজ, ডাঃ আমিনুল হক পলাশসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা।

বক্তারা নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে জন্মের প্রথম ঘণ্টার মধ্যেই মাতৃদুগ্ধ পান শুরু করা, প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত পরিপূরক খাবারের পাশাপাশি মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। 

এ সময় মাতৃদুগ্ধ পান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy