প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:৫২ পিএম (ভিজিট : ২৬)

X
আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
গাজীপুরে ন্যাশনাল রিপাবলিকান পার্টি‘র (এনআরপি) উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পার্টির স্থায়ী কমিটির সদস্য এ্যাড. মোঃ সোহেল রানার সভাপতিত্বে পার্টি কার্যালয় জয়দেবপুর বাসস্ট্যান্ড শহীদ স্মৃতি স্কুল মার্কেটে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান উপাধ্যক্ষ ডা. একেএম ফজলুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধো মোঃ হারু অর রশিদ, পার্টির সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, আবুল কাশেম সেলিম, যুগ্ম মহাসচিব ডা. দিলসাদ শায়ন, নির্বাহী কমিটির সদস্য মোঃ মোস্তফা জামান, ডা. আল-আমিন, রাশিদা আক্তার প্রমুখ।
পার্টির চেয়ারম্যান উপাধ্যক্ষ ডা. একেএম ফজলুল হক তার বক্তব্যে শহীদদের স্মরণ করে বলেন, ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট বিতারিত করতে ১৪শ মানুষ শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ পঙ্গু ও আহত হয়েছেন। তাদের রক্তের বিনিময়ে জনগনের ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছেন। এই সরকারকে আমরা ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করে যাবো।
অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন পার্টির সহ-সভাপতি প্রিন্সিপাল শহিদুল ইসলাম।