দেবিদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেয়াছত আলী মাস্টারের দাফন সম্পন্ন

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা রেয়াছত আলী মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা

2026-08-03T18:09:41+00:00
2026-08-03T18:09:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেবিদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেয়াছত আলী মাস্টারের দাফন সম্পন্ন
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:০৯ পিএম   (ভিজিট : ৩৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা রেয়াছত আলী মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মোহনপুর গ্রামের বাসিন্দা ও মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা রেয়াছত আলী মাস্টার রোববার (২ আগস্ট) রাত ৮টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

জানাজার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার নেতৃত্বে দেবিদ্বার থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে বীর মুক্তিযোদ্ধা রেয়াছত আলী মাস্টারকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy