টাকা আত্মসাৎ মামলায় সাবেক সাব-পোস্টমাস্টারের ৩ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দুটি সাব-পোস্ট অফিসে কর্মরত থাকাকালে গ্রাহকদের সঞ্চয়ী ও মেয়াদী আমানতের ১৫ লাখ ৮৩ হাজার ৯০০

2026-08-03T18:22:46+00:00
2026-08-03T18:22:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাকা আত্মসাৎ মামলায় সাবেক সাব-পোস্টমাস্টারের ৩ বছরের কারাদণ্ড
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ২৫)
টাকা আত্মসাৎ মামলায় সাবেক সাব-পোস্টমাস্টারের ৩ বছরের কারাদণ্ড
X

টাকা আত্মসাৎ মামলায় সাবেক সাব-পোস্টমাস্টারের ৩ বছরের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দুটি সাব-পোস্ট অফিসে কর্মরত থাকাকালে গ্রাহকদের সঞ্চয়ী ও মেয়াদী আমানতের ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের মামলায় সাবেক সাব-পোস্টমাস্টার এহসানুল হককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এই রায় দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি এহসানুল হককে ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা  জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, এহসানুল হক বোয়ালখালীর শাকপুরা ও চরদ্বীপ সাব-পোস্ট অফিসে সাব-পোস্টমাস্টার হিসেবে কর্মরত থাকাকালে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয়ী ও মেয়াদী আমানতের টাকা গ্রহণ করে পাসবইয়ে জমার এন্ট্রি দিলেও অফিসের মূল ক্যাশ বই ও জার্নাল বইয়ে তা অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন।

এর মধ্যে শাকপুরা সাব-পোস্ট অফিসে ৬ লাখ ৪২ হাজার টাকা এবং চরদ্বীপ সাব-পোস্ট অফিসে ৯ লাখ ৪১ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেন। বিভাগীয় তদন্তে মোট ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে ২০১৬ সালের ১৪ জুলাই বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে দুদকের তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচার শুরু হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy