ঘাটাইলে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর, জড়িতদের খুঁজছে পুলিশ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা দিঘড় ইউনিয়নের নজুনবাগ ও দিঘলকান্দি ইউনিয়নের বাদে বৈলতৈল গ্রামে নজুনবাগ সার্বজনীন হরি মন্দির, বাদে বৈলতৈল

2026-08-03T18:19:24+00:00
2026-08-04T00:19:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর, জড়িতদের খুঁজছে পুলিশ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:১৯ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ১২:১৯ এএম  (ভিজিট : ১৮৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা দিঘড় ইউনিয়নের নজুনবাগ ও দিঘলকান্দি ইউনিয়নের বাদে বৈলতৈল গ্রামে নজুনবাগ সার্বজনীন হরি মন্দির, বাদে বৈলতৈল গ্রামে শ্রী শ্রী কালী মন্দিরে  প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

সোমবার সকাল ৯টায় একই সময়ে এ ঘটনা ঘটে।

নজুনবাগ গ্রামের গোপাল চন্দ্র সাহা,বাদে বৈল তৈল গ্রামের অখিল চন্দ্র সুত্রধর জানান উপজেলার নজুনবাগ গ্রামে সার্বজনীন দুর্গা মন্দিরে,লক্ষী ও স্বরসতী প্রতিমা,বাদে বৈল গ্রামে শ্রীশ্রী কালী মন্দিরে কালী প্রতিমা ওশীতুলী প্রতিমা অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে ভাংচুর করে। পরে এলাকাবাসী বিষয়টি দেখার পর আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ঘটনা স্থল পরিদর্শন করে।
নজুনবাগ গ্রামের ষষ্ঠী রানী জানান আমি বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় দেখি মন্দিরে প্রতিমা ভাংগা তখন আমি বিষয়টি সবাই কে জানাই।

বাদে বৈলতৈল গ্রামের বাসন্তী রানী জানান আমি ভোরে পার্শ্ববর্তী ইউনিয়নের পাইটা কান্দি গ্রামে মন্দিরে যাওয়ার সময় প্রতিমা ভালো দেখেছি হঠাৎ খবর পাই কে বা কাহারা মন্দিরেন দুটি প্রতিমা ভেঙ্গেছে।
ঘাটাইল পুজা উদযাপন ফ্রন্টের ঘাটাইল উপজেলা শাখার সদস্য সচিব অরুন জ্যোতী সান্যাল প্রতিমা ভাংচুরের ঘটনা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে সত্যতা পেয়েছি।

ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে জানান মন্দির কমিটির পক্ষ থেকে আমাদের কেউ কোন অভিযোগ দেয়নি। তবে আমরা নিজে থেকে তদন্ত করছি এ ঘটনার সাথে কারা জড়িত বের করার জন্য। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy