বাঞ্ছারামপুরে পুলিশের ওপর হামলা, চার কনস্টেবল আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঝগড়া থামাতে গিয়ে পুলিশ সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর

2026-08-03T18:26:40+00:00
2026-08-03T18:26:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাঞ্ছারামপুরে পুলিশের ওপর হামলা, চার কনস্টেবল আহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:২৬ পিএম   (ভিজিট : ২৬)
বাঞ্ছারামপুর থানা
X

বাঞ্ছারামপুর থানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঝগড়া থামাতে গিয়ে পুলিশ সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে এই ঘটনা ঘটে। এতে ৪ পুলিশ সদস্য আহত হন। 

আহতরা হলেন বাঞ্ছারামপুর থানার কনস্টেবল মোঃ ফরহাদ, এমদাদুল হক, সাইফুল আলম ও হোসনে মোবারক। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, সম্প্রতি উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর গ্রামে হযরত শাহ রাহাত আলীর (রা.) এর বার্ষিক ওরশ শুরু হয়। ওরশে স্থানীয় মনির নামে এক ব্যক্তি তার দোকানের জন্য রাজন মিয়ার কাছ থেকে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ ভাড়া নেন। রোববার রাতে জেনারেটরের বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে মনির ও রাজন মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা দেখা দেয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ নিয়ে মনির পুলিশের উপর ক্ষুব্ধ হয়। পরে সে তার লোকজন নিয়ে পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, পুলিশের উপর হামলা ও আহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। অভিযুক্ত মনিরসহ জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy