প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:৩৬ পিএম (ভিজিট : ২২)

X
বিদায় ও বরণ অনুষ্ঠান
নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিদ্দিক সফিকুল ইসলামের বদলীজনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত অধ্যক্ষ মোঃ আফজল হোসেন মন্ডল এর বরণ অনুষ্ঠান সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে বিদায় সংবর্ধনা এবং নবাগত অধ্যক্ষকে বরণ করে নেয়া হয়। শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-০৪ এর উপসচিব সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত আদেশে নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিদ্দিক সফিকুল ইসলামকে রংপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে এবং রংপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আফজল হোসেন মন্ডলকে নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে অধ্যক্ষ হিসেবে বদলী করা হয়েছে।
বিদায় ও বরণ উপলক্ষ্যে কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবাগত অধ্যক্ষ মোঃ আফজল হোসেন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদায়ী অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিদ্দিক সফিকুল ইসলাম, চিফ ইন্সস্ট্রাক্টর মজিবুল ইসলাম, ইন্সস্ট্রাক্টর (ইংরেজী) আরিফ বিল্লাহ, ইন্সস্ট্রাক্টর (বাংলা) হিরম্ব কুমার রায়, ইন্সস্ট্রাক্টর (ফার্ম মেশিনারী) মতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুনিয়র ইন্সস্ট্রাক্টর (ওয়েল্ডিং) মোঃ উমর ফারুক ইসলাম।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইন্সস্ট্রাক্টর (ফার্ম মেশিনারী)মোঃ মতিউর রহমান।