মাইলস্টোনে নিহত মাহেরীন চৌধুরীর সমাধিতে নীলফামারীর ডিসির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারীর

2026-08-03T19:33:43+00:00
2026-08-03T19:33:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাইলস্টোনে নিহত মাহেরীন চৌধুরীর সমাধিতে নীলফামারীর ডিসির শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৩২)
নীলফামারীর ডিসির শ্রদ্ধা
X

নীলফামারীর ডিসির শ্রদ্ধা

ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান।

সোমবার (৩রা আগস্ট) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরীপাড়া গ্রামে মাহেরীন চৌধুরীর পৈতৃক বাড়িতে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালাতো ভাই মরহুম মোহিতুর রহমান চৌধুরীর বড় কন্যা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চাচাতো বোন। সেখানে দোয়া শেষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক। 

এসময়ে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য বিলকিস ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম, নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলালসহ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত, গত বছরের ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মেহেরীন চৌধুরী গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তিনি মৃত্যুবরণ করেন। পরে বাবার বাড়ি বগুলাগাড়ি গ্রামে বাবা মহিতুর রহমান চৌধুরী ও মা সাবেরা চৌধুরীর কবরের পাশে তাকে শায়িত করা হয়। 

তিনি স্থানীয় বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী কমিটির সভাপতি ছিলেন। তাকে সমাজসেবা বা জনসেবায় সার্বিক অবদানের জন্য (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy