সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজের আহ্বান

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, চাঁদাবাজি ও হয়রানি প্রতিরোধ এবং যাত্রী-পণ্য পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে

2026-08-03T20:40:13+00:00
2026-08-03T20:40:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজের আহ্বান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ২৫)
এসপি সাইফুল ইসলাম সানতু
X

এসপি সাইফুল ইসলাম সানতু

সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, চাঁদাবাজি ও হয়রানি প্রতিরোধ এবং যাত্রী-পণ্য পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। তিনি বলেন, আইন মেনে দায়িত্বশীল ভূমিকা পালন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

সোমবার (৩ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও  বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি ও হয়রানি বন্ধে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে মহাসড়কে যাত্রী ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সড়ক দুর্ঘটনা কমাতে শ্রমিক, মালিক ও জেলা পুলিশকে একযোগে কাজ করতে হবে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় পরিবহন খাতের বিদ্যমান সমস্যা, জনদুর্ভোগ লাঘব, নিরাপদ ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং জেলা পুলিশ ও পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এসময় সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির  এবং  সাধারণ সম্পাদক  এম,এ, ওয়াহাব, বিনা সহ  সদস্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy