অনিয়মের অভিযোগে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সারাবাংলা

কুমিল্লা নগরীতে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর

2026-08-04T11:50:02+00:00
2026-08-04T11:50:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অনিয়মের অভিযোগে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:৫০ এএম   (ভিজিট : ২৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুমিল্লা নগরীতে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। 

অভিযানে প্রতিষ্ঠানগুলোর হাসপাতাল, ল্যাব ও ডায়াগনস্টিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৩ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি  সিভিল সার্জন রেজা মোহাম্মদ সারওয়ার আকবর।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম ও ডা. ওসমান হোসেন জাবীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া স্থান পরিবর্তন, লাইসেন্স নবায়ন না করা এবং লাইসেন্সের ক্যাটাগরির বাইরে ল্যাব পরীক্ষা পরিচালনা করে আসছে।

অভিযানে নগরীর রেসকোর্স এলাকার প্রাইম হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমোদন ছাড়া স্থান পরিবর্তন করায় হাসপাতাল ও ডায়াগনস্টিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এভারগ্রিন হাসপাতাল সি-ক্যাটাগরির লাইসেন্স নিয়ে বি-ক্যাটাগরির ল্যাব পরীক্ষা পরিচালনা করায় তাদের ডায়াগনস্টিক ল্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

মিশন হাসপাতাল দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করা এবং সি-ক্যাটাগরির লাইসেন্সে বি-ক্যাটাগরির পরীক্ষা পরিচালনা করায় তাদের ল্যাবসেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

একই অভিযোগে ডেল্টা হাসপাতালের ল্যাব সেবাও বন্ধ ঘোষণা করা হয়।
অন্যদিকে ঝাউতলা এলাকার জননী ডায়াগনস্টিক সেন্টার নির্ধারিত মূল্যের অতিরিক্ত ফি আদায় এবং অনুমোদন ছাড়া স্থান পরিবর্তন করায় তাদের সম্পূর্ণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানের বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তরের সব বিধি-বিধান বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনো প্রতিষ্ঠান নিয়ম লঙ্ঘন করলে বা রোগীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy