জেসমিন প্রকল্পের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে জামালপুরের ইসলামপুর ও

2026-08-04T14:11:13+00:00
2026-08-04T14:11:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জেসমিন প্রকল্পের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:১১ পিএম   (ভিজিট : ৩২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। 

কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম এবং কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে গ্লোবাল ENOUGH ক্যাম্পেইনের আওতায় শিশু কল্যাণে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যবিষয়ক রচনা প্রতিযোগিতা।

মঙ্গলবার (৪ আগস্ট) মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের পচাবহলা গ্রামে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং উন্নয়ন সংঘের অংশীদারিত্বে ভিত্তিতে জেসমিন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের পরপরই মাতৃদুগ্ধ পান শুরু করা এবং জীবনের প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো শিশুর সুস্বাস্থ্য, সুষম পুষ্টি ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (র.) হাসপাতাল লিমিটেডের ডায়েটিশিয়ান নুসরাত করিম আরিফা, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আবিদ হাসান, রবিউল আউয়াল, আব্দুস সামাদসহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি প্রকল্পের ১১৫ জন উপকারভোগীর মাঝে একটি করে আম, লেবু ও নিমগাছের চারা বিতরণ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy