প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:৫০ পিএম (ভিজিট : ৪১)

X
ছবি: প্রতিনিধি
নেত্রকোনা সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি।
মঙ্গলবার (৪আগস্ট) পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা ও সার্বিক স্বাস্থ্যসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
এছাড়াও তিনি হাসপাতালের সমাজসেবা কার্যালয় পরিদর্শন করেন এবং সেখানে সেবাগ্রহীতাদের জন্য প্রদত্ত কার্যক্রম ও সহায়তা কার্যক্রমের বিষয়ে অবগত হন।
এসময় অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাধারণ মানুষের জন্য আরও উন্নত, মানবিক ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। জনগণের জন্য উন্নত, মানবিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নেত্রকোনার স্বাস্থ্যখাত উন্নয়নে নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন ফারাস সেন্টু, পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু প্রমূখ।