সমালোচনার চাপে কাজ থেকে বিরতির ঘোষণা আরিয়ানার

অনলাইন ডেস্ক

বিনোদন

বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে ঘোষণা দিয়েছেন, চলমান ‘ইটারনাল সানশাইন’ বিশ্ব সফর শেষ হওয়ার পর তিনি জনসম্মুখের

2026-08-04T15:49:15+00:00
2026-08-04T15:49:15+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
সমালোচনার চাপে কাজ থেকে বিরতির ঘোষণা আরিয়ানার
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে ঘোষণা দিয়েছেন, চলমান ‘ইটারনাল সানশাইন’ বিশ্ব সফর শেষ হওয়ার পর তিনি জনসম্মুখের কাজ ও উপস্থিতি থেকে কিছু সময়ের জন্য বিরতি নেবেন। একই সঙ্গে তিনি লন্ডনে মঞ্চস্থ হতে যাওয়া জনপ্রিয় মিউজিক্যাল ‘সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ’ থেকেও সরে দাঁড়িয়েছেন।

আরিয়ানার মুখপাত্র জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জনসমালোচনা ও ব্যক্তিগত জীবন নিয়ে লাগাতার নজরদারির কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সফরটি সুন্দরভাবে শেষ করে তিনি স্বাস্থ্যকর ও স্বাভাবিকভাবে কিছুদিন বিশ্রাম নিতে চান।

২০২৭ সালে লন্ডনের বার্বিকান থিয়েটারে মঞ্চস্থ হওয়ার কথা ছিল স্টিফেন সন্ড হাইমের বিখ্যাত মিউজিক্যাল ‘সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ’। সেখানে ‘উইকেড’ ছবির সহশিল্পী জনাথন বেইলির সঙ্গে অভিনয় করার কথা ছিল আরিয়ানার। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, নাটকটি নির্ধারিত সময়েই মঞ্চস্থ হবে এবং আরিয়ানার পরিবর্তে নতুন শিল্পী নেওয়া হবে। সম্প্রতি আরিয়ানা তার অষ্টম স্টুডিও অ্যালবাম ‘পেটাল’ প্রকাশ করেছেন। অ্যালবামের শিরোনাম গান প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওজন কমে যাওয়া ও স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।
এর আগে ২০২৪ সালের এক সাক্ষাৎকারে আরিয়ানা বলেছিলেন, কিশোরী বয়স থেকেই তাকে মানুষের মন্তব্য ও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, ‘১৬-১৭ বছর বয়স থেকেই আমাকে পরীক্ষাগারের নমুনার মতো দেখা হয়েছে। আমার চেহারা, শরীর, পোশাক সবকিছু নিয়েই মানুষ মন্তব্য করেছে। মানুষের শরীর বা চেহারা নিয়ে মন্তব্য করা শুধু অস্বস্তিকর নয়, বরং সবার জন্যই ক্ষতিকর।’

তিনবারের গ্র্যামি জয়ী এই শিল্পীর ‘ইটারনাল সানশাইন’ সফরের শেষ পর্ব আগামী আগস্টে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে। লন্ডনের ও-টু এরিনায় টানা ১০টি কনসার্টের পর ১ সেপ্টেম্বর শেষ হবে তার এই বিশ্ব সফর। এরপরই জনসম্মুখের কাজ থেকে বিরতিতে যাবেন তিনি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy