‘বন্ধুত্ব ছিল, প্রেম নয়’—প্রীতি জিনতাকে নিয়ে জল্পনার জবাব ব্রেট লির

বুলেটিন ডেস্ক

বিনোদন

দীর্ঘদিন ধরে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি। নানা

2026-08-04T19:03:53+00:00
2026-08-04T19:03:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘বন্ধুত্ব ছিল, প্রেম নয়’—প্রীতি জিনতাকে নিয়ে জল্পনার জবাব ব্রেট লির
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:০৩ পিএম   (ভিজিট : ৪৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি। নানা সময়ে তাদের সম্পর্ক নিয়ে জোর আলোচনা হলেও, অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন সাবেক এই ক্রিকেটার।

সম্প্রতি বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি স্পষ্টভাবে জানান, প্রীতি জিনতার সঙ্গে তার সম্পর্ক কখনোই বন্ধুত্বের সীমা অতিক্রম করেনি। তিনি বলেন, বলিউডের কোনো অভিনেত্রীর সঙ্গেই তার প্রেমের সম্পর্ক ছিল না।

ব্রেট লির ভাষ্য, প্রীতি জিনতার সঙ্গে তার বন্ধুত্ব ছিল আন্তরিক ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা। তবে সেই সম্পর্ককে ঘিরে যে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল, তার কোনো বাস্তব ভিত্তি ছিল না। বহুদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি বিষয়টি পরিষ্কার করেছেন।
"আমি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। এটাই সত্য। প্রীতি জিনতা তখন যেমন আমার ভালো বন্ধু ছিলেন, এখনও তেমনই আছেন। তিনি তখন পাঞ্জাব দলের মালিক ছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী একজন নারী এবং আমি তাকে অনেক শ্রদ্ধা করি।"

প্রেমের গুঞ্জন নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে ব্রেট লি বলেন, এসব আলোচনা তাকে কখনো বিরক্ত করেনি। কারণ তিনি জানতেন, বাস্তবে তাদের সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের।
২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন ব্রেট লি। সে সময় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে ২০১০ সালেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলেন প্রীতি জিনতা। তিনি লিখেছিলেন, প্রতি বছরই ব্রেট লির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ওঠে, কিন্তু বাস্তবে তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই; তারা শুধু ভালো বন্ধু।

ব্যক্তিগত জীবনে ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন। তাদের একটি ছেলে রয়েছে। পরে ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন তিনি। বর্তমানে এই দম্পতির দুটি সন্তান রয়েছে।

অন্যদিকে, প্রীতি জিনতা ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জিন গুডেনাফকে বিয়ে করেন। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা-মা হন তারা।

এদিকে, প্রীতি জিনতার নতুন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’ আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy