কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক অভিযোগ আকাক্সক্ষার

অনলাইন ডেস্ক

বিনোদন

রিয়েলিটি শো লক আপ ২ থেকে বিদায় নিলেও আলোচনায় রয়েছেন আকাক্সক্ষা চৌধুরী। শো ছাড়ার পর নিজের জীবনের এক

2026-08-04T16:15:15+00:00
2026-08-04T16:15:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক অভিযোগ আকাক্সক্ষার
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:১৫ পিএম   (ভিজিট : ৫১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রিয়েলিটি শো লক আপ ২ থেকে বিদায় নিলেও আলোচনায় রয়েছেন আকাক্সক্ষা চৌধুরী। শো ছাড়ার পর নিজের জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি। আকাক্সক্ষার দাবি, ক্যারিয়ারের শুরুর দিকে বিনোদন অঙ্গনের এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। আকাক্সক্ষা জানান, একটি বিউটি পেজেন্টে অংশ নিতে তার ১ থেকে ২ লাখ রুপির প্রয়োজন ছিল। 

পোশাক, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ মেটানোর মতো সামর্থ্য তখন তার পরিবারের ছিল না। ফলে তিনি পেজেন্ট অঙ্গনের এক পরিচিত ব্যক্তির কাছে আর্থিক সহায়তা চান। সেখানেই ঘটে বিপত্তি। অভিনেত্রীর ভাষ্য, তিনি ওই ব্যক্তিকে বলেছিলেন, অর্থের বিনিময়ে কয়েক মাস কর্মী হিসেবে কাজ করতেও রাজি আছেন। পরে ওই ব্যক্তি তাকে নিজের বাসায় ডাকেন। আগে সেখানে যাওয়ার অভিজ্ঞতা থাকায় কোনো সন্দেহ না করে তিনি সেখানে যান।

আকাক্সক্ষা বলেন, ‘আমি পৌঁছানোর পর তিনি প্রথমে আমাকে জড়িয়ে ধরতে এগিয়ে আসেন। কিন্তু আলিঙ্গনের বদলে আমাকে ধাক্কা দিয়ে জোর করে ধরে ফেলেন। তিনি বয়স্ক ছিলেন। তাই আমি তার হাত সরিয়ে নিজেকে ছাড়িয়ে নিই। এরপর ওই ব্যক্তি আমাকে বলেন, তুমি যদি আরও আগে আমার কাছে আসতে, তাহলে ইন্ডাস্ট্রিতে অনেক বড় হতে পারতে।’ এরপর তিনি আপত্তিকর প্রস্তাব দেন বলে অভিযোগ করেন আকাক্সক্ষা । তার ভাষ্য, ‘ওই ব্যক্তি আমাকে বলেন, আমি তোমাকে এই টাকা দেব, কিন্তু এর বিনিময়ে তোমাকে আমার সঙ্গে যৌন সম্পর্ক করতে হবে। এমনকি মাসে কতবার শারীরিক সম্পর্ক করতে হবে, সেটিও শর্ত হিসেবে জানিয়ে দেন তিনি।’

অভিনেত্রীর কথায়, ‘আমি যদি তার আসল উদ্দেশ্য জানতাম, তাহলে কখনো দেখা করতে যেতাম না। প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ওই ব্যক্তি আমাকে বলেছিলেন, দুই বছরের মধ্যে এই সিদ্ধান্তের জন্য তিনি অনুতপ্ত হবেন।’

আকাক্সক্ষার ভাষায়, ‘সেই সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আফসোস নেই। ছয় মাস পর আমি একটি বড় শোয়ের অংশ হই। আর এক বছরের মধ্যেই দেশের অন্যতম বড় একটি মঞ্চে দাঁড়াই। আমার সাফল্য ও পরিচিতি সম্পূর্ণ নিজের পরিশ্রমের ফল।’ তবে আকাক্সক্ষা চৌধুরী ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি। তার অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্যও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy