প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:২২ পিএম (ভিজিট : ২২)

X
ছবি: প্রতিনিধি
স্বৈরাচারমুক্ত দিবস' উপলক্ষে ভোলায় ছাত্র-জনতার উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ভোলা ইলিশা সড়ক চত্বর থেকে ভোলার সর্বস্তরের ঐক্যবদ্ধ ছাত্রজনতার মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট ভোলায় ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকা ছেড়ে চলে যান। সেই ঘটনাকে স্মরণ করে প্রতিবছর দিনটিকে 'ভোলা স্বৈরাচারমুক্ত দিবস' হিসেবে পালন করা হচ্ছে।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা মিছিলে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন জুলাই রেভোলিউশন আহ্বায়ক ইসরাফিল হুসাইন জাবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক রশিদ আহমেদ, ভোলা জেলা ছাত্রশক্তি সভাপতি মোহাম্মদ হিমু,ভোলা জেলা ছাত্রশক্তি সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী, ভোলা কলেজ ছাত্রদলের আহবায়ক আরাফাত ইসলাম (ইফতি),সদস্য সচিব মোঃ আব্দুস সামাদ,ছাত্রনেতা মেহেদী, শাখাওয়াত শাকিল,মীর মোশারেফ অমি,ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, বাংলাদেশ ছাত্র সমাজ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন প্রমূখ।