প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:২৭ পিএম (ভিজিট : ২৩)

X
ছবি: প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করেছেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এম.পি।
মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সম্মেলণ কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো.শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এ্যাড. মো. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র সভাপতি জিএম তাহের পলাশী, চৌদ্দগ্রাম সরকারী কলেজের সাবেক ভিপি শাহাবুদ্দিন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম আহবায়ক মামুন মজুমদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের চৌদ্দগ্রামের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলেন। মাদক ব্যবসায়ীদের পুর্বের তালিকা এবং নতুন করে তালিকা প্রণয়নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিকট আহবান জানান।
এসময় তিনি দ্রুততর সময়ের মধ্যে উপজেলার উন্নয়ন বঞ্চিত সড়কগুলো দ্রুত উন্নয়নের আওতায় আনারও প্রতিশ্রুতি প্রদান করেন।