কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে কৃষি ও গ্রামীণ উন্নয়নকে আরও গতিশীল করতে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫-২৬’।মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা

2026-08-04T16:30:29+00:00
2026-08-04T16:30:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে কৃষি ও গ্রামীণ উন্নয়নকে আরও গতিশীল করতে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫-২৬’। 

মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষক-কৃষাণী, উদ্যোক্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে টেকসই কৃষি, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। কৃষি ও গ্রামীণ রূপান্তরের লক্ষ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও উদ্ভাবনী উদ্যোগ বিনিময়ের এ আয়োজনকে অংশগ্রহণকারীরা একটি সময়োপযোগী ও আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানার সভাপতিত্বে ও উপ সহকারী উদ্ভিদ কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ প্রমুখ। তারা কৃষিতে দৃষ্টিভঙ্গি পরিবর্তন, আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও খাদ্য নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী তার স্বাগত বক্তব্যে পার্টনার প্রকল্পের লক্ষ্য ও কাঠামো ব্যাখ্যা করেন। বক্তব্যে উঠে আসে কৃষির যান্ত্রিকীকরণ, উদ্যোক্তা সৃষ্টি, নারীর অংশগ্রহণ এবং কৃষি পণ্যের বাজার ব্যবস্থাপনার বাস্তব চিত্র।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  মো. হাসান আলী সহ জেলার বিভিন্ন ব্লকের সরকারি কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আদর্শ কৃষকবৃন্দ ও নারী উদ্যোক্তারা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিত কৃষকদের অনুপ্রাণিত করে।

একদিকে আলোচনা, অন্যদিকে সচিত্র প্রেজেন্টেশনে কৃষির উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। দিনটি যেন কৃষকের নতুন স্বপ্ন দেখার এক উর্বর মঞ্চ হয়ে ওঠে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy