আটঘরিয়ায় দুস্থ ও অসহায়দের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার আটঘরিয়ায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে নগদ অর্থ এবং চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা

2026-08-04T17:35:12+00:00
2026-08-04T17:35:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আটঘরিয়ায় দুস্থ ও অসহায়দের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ২০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে নগদ অর্থ এবং চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৪ আগস্ট)  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সহায়তার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আবু তালেব মন্ডল। এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তাহমিদুল ইসলাম।

​এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মুনতাসির মাহফুজ, সমাজসেবা কর্মকর্তা  ইসমত জেরিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মতোমাইন্না, প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সুবীর কুমার দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম,মৎস্য কর্মকর্তা নাজিমউদ্দিন, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ফারজানা খাতুন, সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সুধিজন।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফেজ মাওঃ আমিরুল ইসলাম, উপজেলা জামায়েত আমীর নকিবুল্লাহ, সেক্রেটারি আব্দুল আলিম মাসউদ, সাবেক আমির মাওঃ নাসির উদ্দিন, পৌর আমীর মামুনুর রহমান লিটন, সাবেক চেয়ারম্যান হাফেজ মাওঃ ওলিউল্লাহ প্রমুখ। 

​অনুষ্ঠানে আটঘরিয়ার তালিকাভুক্ত ১৮ জন দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের হাতে জন প্রতি ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি এমপি আবু তালেব মন্ডল তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার এবং স্থানীয় প্রশাসন সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের সামাজিক নিরাপত্তা ও সহায়তা কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy