নাসিরনগরে ৫হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার তিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে

2026-08-04T17:57:13+00:00
2026-08-04T17:57:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাসিরনগরে ৫হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ২৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার তিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পিকআপ ভ্যানসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতার মোঃ আবুল হোসেন সুনামগঞ্জ জেলার সদর উপজেলার গোদিগাঁও গ্রামের আঃ জলিলের ছেলে ও একই জেলার দোয়ারাবাজার উপজেলার এরুয়াখাই গ্রামের আঃ লতিফের ছেলে মোঃ রাশেদ মিয়া।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যম কর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে উপজেলার তিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পিকআপভ্যানসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে পিকআপভ্যান তল্লাশি করে ৫'হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নাসিরনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আবুল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩ টি মাদক মামলা রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy