বাদ পড়া প্রকৃত জুলাই যোদ্ধাদের পুনরায় তালিকাভুক্ত করা হবে: এমপি আবু ওয়াহাব আকন্দ

ময়মনসিংহ প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে

2026-08-04T18:01:47+00:00
2026-08-04T18:01:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাদ পড়া প্রকৃত জুলাই যোদ্ধাদের পুনরায় তালিকাভুক্ত করা হবে: এমপি আবু ওয়াহাব আকন্দ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ৩০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন কারণে জুলাই যোদ্ধাদের তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি, তাদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে পুনরায় তালিকাভুক্ত করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা এবং আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু ওয়াহাব আকন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রকৃত অনেক জুলাই যোদ্ধার নাম বিভিন্ন কারণে তালিকাভুক্ত হয়নি। তাদের তথ্য পুনরায় সংগ্রহ করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকার সবসময় জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে থাকবে। তাদের প্রাপ্য সম্মান, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও চেতনা পৌঁছে দিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন এবং ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার।

অনুষ্ঠানে ২৬ জন আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যের হাতে সম্মাননা স্মারক এবং আর্থিক সহায়তার চেক তুলে দেন অতিথিরা।

এ সময় জেলা ও সিটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy