সৈয়দপুরে ভোক্তার অভিযানে আড়াই লাখ টাকা জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে ভোক্তা অধিকারের এক অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত

2026-08-04T19:15:37+00:00
2026-08-04T19:15:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে ভোক্তার অভিযানে আড়াই লাখ টাকা জরিমানা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ৪৩)
সৈয়দপুরে ভোক্তার অভিযান
X

সৈয়দপুরে ভোক্তার অভিযান

নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে ভোক্তা অধিকারের এক অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় তাজির উদ্দিন হোটেলের মালিকের ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল ও একই অপরাধে আল সামস্ হোটেল মালিকের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের জেল প্রদান করা হয়েছে। 

ভ্রাম্যমান আদালতের বিচারক সৈয়দপুরের সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন এ দন্ড প্রদান করেন। পরে অভিযুক্ত হোটেল মালিকরা জরিমানাকৃত অর্থ পরিশোধ করেন। 

জেলা ভোক্তা অধিদপ্তরের এ অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন এবং তার সাথে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন ও সঙ্গীয় পুলিশ ফোর্স।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy