ভাঙ্গুড়ায় বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে গোপন ব্যালেটে ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোজাম্মেল হক(ঘোড়া),সাধারণ সম্পাদক পদে

2026-08-04T19:24:52+00:00
2026-08-04T19:24:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ২৭)
সভাপতি-মোজাম্মেল সম্পাদক-ওয়াজ সাংগঠনিক সাইফুল নির্বাচিত
X

সভাপতি-মোজাম্মেল সম্পাদক-ওয়াজ সাংগঠনিক সাইফুল নির্বাচিত

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে গোপন ব্যালেটে ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোজাম্মেল হক(ঘোড়া),সাধারণ সম্পাদক পদে ওয়াজ উদ্দিন(মোরগ)এবং সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম ( টিউবওয়েল)প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল ১০টায় জেলা-উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দের অংশ গ্রহণে দ্বি-বার্ষিক কাউন্সিলের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয়ার্ধে বিকাল ৪টায় অষ্টমনিষা উচ্চবিদ্যালয় কক্ষে উপজেলা বিএনপি আহবায়ক মনোনিত নির্বাচন কমিশনার এবং জেলা-উপজেলা-ইউনিয়ন নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিলে গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলনে ৪শ',৫৯জন ভোটারের মধ্যে ৪শ'৫১জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট গণনা শেষে শেষে রাত ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মো.সোলাইমান হোসেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের কাউন্সিলে প্রাপ্ত ভোটের ফলাফল অনুসারে মো.মোজাম্মেল হক সভাপতি,মো.ওয়াজ উদ্দিন কে সাধারণ সম্পাদক ও মো.সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী ঘোষনা করেন।নির্বাচন কমিশনার কর্তৃক ফলাফল ঘোষনার পর বিএনপি'র নেতৃবৃন্দ নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। এর মধ্যে উপস্থিত ভোটার ৪৫১ জন, অনুপস্থিত ৮ জন। বিভিন্ন পদে বাতিল ভোটের সংখ্যা ৪ থেকে ১৩টি ছিল বলে ফলাফল শিটে উল্লেখ রয়েছে।

কাউন্সিল শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে এবং বিজয়ীদের অভিনন্দন জানানো হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy