পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই লাইনম্যানের মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত হাসান জয় (২২) নামে এক ওয়াই-ফাই লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট)

2026-08-04T19:57:06+00:00
2026-08-04T19:57:06+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই লাইনম্যানের মৃত্যু
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ১৫)
রিফাত হাসান জয়
X

রিফাত হাসান জয়

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত হাসান জয় (২২) নামে এক ওয়াই-ফাই লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত হাসান জয় পেকুয়া উপজেলার পূর্ব গোঁয়াখালী এলাকার বদিউল আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ওয়াই-ফাই লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও রিফাত ইন্টারনেট লাইনের কাজ করতে বের হন। ভোলাইয়্যাঘোনা রাস্তার মাথা এলাকায় একটি বিদ্যুৎ খুঁটিতে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে চলে যান। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা বদিউল আলম বলেন, আমার মেয়ের জামাই আবদুল করিমের সঙ্গে রিফাত ওয়াই-ফাই লাইনের কাজ করত। আজ কাজ করার সময় দুর্ঘটনায় আমার ছেলের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy