প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:০৩ পিএম (ভিজিট : ৭৯)

X
অবৈধ সীসা কারখানা সীলগালা
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলায় অবৈধ সীসা কারখানা সীলগালা ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় টঙ্গিবাড়ী উপজেলার বেতকা এলাকায় অবৈধ ভাবে সীসা কারখানায় সীলগাল ও জরিমানা করা হয়েছে মোবাইল কোটের মাধ্যেমে।
মোবাইল কোট পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এ সময় সীসা কারখানাটি সীলগালা করা হয় ও এক লক্ষ টাকা জরিমানা করারা হয়েছে । বেতকা চৌরাস্তা মোড়ে অভিযান করা হয়।
টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, বেতকা মোড়ে অবৈধ ভাবে সীসা কারখানায় সীসা গালার কারনে পরিবেশ দূষণের সৃষ্টি হচ্ছে । আমরা সংবাদ পেয়ে কারখানাটি সীলগালা ও এক লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। কারখানাটির মালিক মো; মোক্তার হোসেন, সে ওই এলাকার বাসিন্দা।