বোরহানউদ্দিনে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী,গ্রেপ্তার-৩

‎বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা গ্রামে এক পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে স্কুলের টিফিন বিরতির সময় বাগানে নিয়ে সংঘবদ্ধ

2026-08-06T11:19:41+00:00
2026-08-06T11:19:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বোরহানউদ্দিনে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী,গ্রেপ্তার-৩
‎বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:১৯ এএম   (ভিজিট : ৩৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা গ্রামে এক পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে স্কুলের টিফিন বিরতির সময় বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার তিন আসামীকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার পঞ্চম শ্রেণির পড়ুয়া এক স্কুলছাত্রীকে গত ২৬ জুলাই দুপুরে স্থানীয় একটি নির্জন বাগানে  নিয়ে ৫ জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর ভাই রুবেল বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

‎মামলায় উল্লেখ করা হয়, ঘটনার দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা কৌশলে ওই ছাত্রীকে নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে আইনগত সহায়তার জন্য থানায় অভিযোগ দায়ের করেন। 

মামলা দায়েরের পরপরই বোরহানউদ্দিন থানা পুলিশ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ৫ আসামীর মধ্যে তিন আসামীকে গ্রেফতার করেন।  গ্রেফতারকৃত তিন  আসামি  উপজেলার কাচিয়া ইউনিয়নের মো. কামালের ছেলে রাহাত (১৭), মো. ছালেমের ছেলে  জিসান (১৭),মো. কাশেমের ছেলে  ইমন(১৭) কে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করে আজ বুধবার তাদের আদালতে পাঠায় পুলিশ।

ধর্ষিতার ভাই মামলার বাদী জানান, এ  কিশোর গ্যাং এর  দলটি দীর্ঘদিন ধরে তার বোন স্কুলে যাওয়ার আসার পথে বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিতো, তাতে রাজী  না হওয়ায় ঘটনার দিন  স্কুল থেকে ফেরার পথে ফুসলিয়ে গুরুত্বপূর্ন কথা আছে বলে বাগানে নিয়ে জোড় করে মুখ  চেপে ধরে ধর্ষন করে ভিডিও ধারণ করে। ধর্ষনের  ঘটনা পরিবারকে জানালে ধর্ষিতাকে  প্রাণনাশের হুমকি দেয়। 

নাম  প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক ব্যক্তি জানান, এক পর্যায়ে ধর্ষনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্ষিতার পরিবার জেনে থানায় এজাহার দায়ের  করেন ।

‎বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy