১১ দফা দাবিতে ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

গ্যাস সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের

2026-08-06T13:06:45+00:00
2026-08-06T13:06:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১১ দফা দাবিতে ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:০৬ পিএম   (ভিজিট : ১৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গ্যাস সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ ১১ দফা দাবিতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট।

বৃহস্পতিবার ৬ আগস্ট সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বাবুসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের সাধারণ মানুষ গ্যাস সংকট, বিদ্যুৎ সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিভিন্ন জনদুর্ভোগে চরম ভোগান্তির শিকার হচ্ছে। এসব সমস্যা দ্রুত সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ অবিলম্বে ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, দাবি পূরণে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy