লোহাগড়ায় সুরাইয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

লোহাগড়ায় চাঞ্চল্যকর গৃহবধূ সুরাইয়া খানম জোনাকি হত্যা মামলার প্রধান আসামীসহ সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে

2026-08-06T19:34:00+00:00
2026-08-06T19:34:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় সুরাইয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৮)
মানববন্ধন ও বিক্ষোভ
X

মানববন্ধন ও বিক্ষোভ

লোহাগড়ায় চাঞ্চল্যকর গৃহবধূ সুরাইয়া খানম জোনাকি হত্যা মামলার প্রধান আসামীসহ সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকাল ৫টায় উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের করফা চরপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সুরাইয়া খানমের মা আম্বিয়া বেগম, নিহত সুরাইয়ার ভাই জিয়াউর রহমান, হাওয়া বেগম, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হিসাম উদ্দীন, ইউপি সদস্য মোঃ ইমদাদুল হক  মল্লিক, মোঃ জাকির হোসেন সহ প্রমুখ। 

বক্তারা বলেন, গত ২ আগষ্ট দুপুরে করফা চরপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত স্বামী নির্মাণ শ্রমিক জসিম শেখের হাতুড়ির আঘাতে খুন হয় গৃহবধূ সুরাইয়া বেগম (২৮)। হত্যাকান্ডের পর অভিযুক্ত স্বামী জসিম শেখ কৌশলে লোহাগড়া থানায় এসে আত্নসমর্পণ করে। 

এ ঘটনায় ৩ আগষ্ট  নিহতের ভাই জিয়াউর রহমান বাদি হয়ে জসিমসহ তার পিতা  মোমরেজ শেখ, মা পুতুল বেগম ও খালা পলি বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকান্ডের পর পুলিশ মামলার এজাহারভুক্ত কোন আসামীকে আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে এজাহারভুক্ত সকল আসামিকে গ্রেফতার করতে হবে, অন্যথায় থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচি  দেওয়া হবে বলে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার সড়ক প্রদক্ষিণ করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy