নকলায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শেরপুরের নকলা উপজেলায় দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার

2026-08-07T15:34:23+00:00
2026-08-07T15:34:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নকলায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ১১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শেরপুরের নকলা উপজেলায় দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার নকলা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। এ সময় উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি।

প্রধান অতিথি বলেন, সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারের সমাজকল্যাণমূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সহায়তা সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের জীবনে নতুন আশার সঞ্চার করে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


ছবির ক্যাপশন: নকলা উপজেলা বিএনপির কার্যালয়ে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করছেন সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy