প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:৫৩ পিএম (ভিজিট : ১৯)

X
ছবি : প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ পাবনার সাঁথিয়ায় নবগঠিত পৌর ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার ৭ আগস্ট সকালে পৌর সদরে একটি ঝটিকা মিছিল হয়েছে। মিছিলের নেতৃত্ব দেন সাঁথিয়া পৌর ছাত্রলীগের নবগঠিত সভাপতি সামিল ইসলাম রিফাত।ঝটিকা মিছিলটির ভিডিও বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুকসহ অনেক ফেসবুকে পোস্ট করে তাদের প্রচারণা চালাতে দেখা যায়।
বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বিশু ফেসবুক পোস্টে জানিয়েছে,বাংলাদেশ আওয়ামীলীগ ও ছাত্রলীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ও জননেত্রী শেখ হাসিনার সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং ছাত্র-জনতা, পুলিশ ও গণতন্ত্র-সংবিধান হত্যা দিবস উপলক্ষে সাঁথিয়া পৌর শাখার এ বিক্ষোভ মিছিল।
সাঁথিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ আনিসুর রহমান বলেন, মিছিল হয়েছে ফেসবুকে দেখলাম আমরা প্রশাসনের পক্ষ থেকে শনাক্ত করার চেষ্টা করছি কে কে মিছিল করল।