কেন্দুয়ায় মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রফিকুল ইসলাম হিলালীর

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

সবাই মিলে বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর মাদ্রাসা

2026-08-08T10:14:31+00:00
2026-08-08T10:14:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রফিকুল ইসলাম হিলালীর
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:১৪ এএম   (ভিজিট : ১৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

"সবাই মিলে বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর মাদ্রাসা বাজারে মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা প্রশাসক ডা. খন্দকার মুশফিকুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ ড. রফিকুল ইসলাম হিলালী।

তিনি মাদকবিরোধী কার্যক্রমে সরকারের 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া মজনুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহানুর রহমান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুঁইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা এবং পানজু সওদাগর।

বক্তারা বলেন, মাদক, জুয়া ও অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা, ইভটিজিং বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তারা মত দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, পেমই তদন্ত ফাঁড়ির ইনচার্জ আবু সিদ্দিক, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম এবং মোজাফরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy