রায়পুরে বিয়ের আনন্দে ছন্দপতন, খাবার পরিবেশন নিয়ে সংঘর্ষে আহত ৩

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে

2026-08-08T10:34:55+00:00
2026-08-08T10:34:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রায়পুরে বিয়ের আনন্দে ছন্দপতন, খাবার পরিবেশন নিয়ে সংঘর্ষে আহত ৩
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৩৪ এএম   (ভিজিট : ৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলো বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খাবার পরিবেশনকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয় বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কেরোয়া ইউনিয়নের বাসিন্দা শাহ আলম পাটোয়ারীর মেয়ে নাজমার সঙ্গে কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে হয়। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় তিন লাখ টাকা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অতিথিদের খাবার পরিবেশন করা হচ্ছিল। এ সময় বরের বড় ভাই খাবারের পরিমাণ নিয়ে আপত্তি তোলেন। বিষয়টি নিয়ে আয়োজকদের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বরও এতে জড়িয়ে পড়েন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তিনি বাঁশ ও লাঠি খুঁজে হামলার চেষ্টা করেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হলে তিনজন আহত হন।

কনের বাবা শাহ আলম পাটোয়ারী বলেন, খাবার পরিবেশন নিয়ে বরের ভাই প্রথমে আপত্তি জানান। বিষয়টি নিয়ে কথাবার্তা বাড়তে থাকলে বরও উত্তেজিত হয়ে পড়েন। এরপরই মারামারির ঘটনা ঘটে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ জানান, সংঘর্ষের পর তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, বিয়ের অনুষ্ঠানে মারামারির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy