সিঁড়ির পাশ থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় আনিসুর রহমান নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে জেলা

2026-08-08T11:43:28+00:00
2026-08-08T11:45:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিঁড়ির পাশ থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৪৩ এএম  আপডেট: ০৮.০৮.২০২৬ ১১:৪৫ এএম  (ভিজিট : ১১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় আনিসুর রহমান নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে জেলা শহরের পাওয়ার হাউস রোড এলাকার একটি ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত আনিসুর রহমান (১৩) জেলার নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়ার ছেলে। তারা পাওয়ার হাউস রোডের ওই চারতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। আনিসুর রহমান কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

জানা যায়, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুর রহমানের এক চাচা খুন হন। ওই হত্যা মামলায় আনিসুরের পিতা আলকাছ মিয়া আসামি হওয়ায় তারা পরিবার নিয়ে জেলা শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। শুক্রবার রাতে ভবনের নিচতলার সিঁড়ির পাশে আনিসুরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা জানান, লাশের প্রাথমিক অবস্থা দেখে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy